সংস্কৃতি মন্ত্রণালয়ের নতুন সচিব আবুল মনসুর

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবুল মনসুরকে পদোন্নতি দিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বদরুল আরেফিনকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) পদে বদলি করেছে সরকার।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নিয়োগ পাওয়ার প্রতিক্রিয়া জানিয়ে শনিবার দেশ রূপান্তরকে আবুল মনসুর বলেন, আমার ওপর আস্থা রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দায়িত্ব দিয়েছেন। আমি শুধু এটুকু বলব, আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, সর্বোচ্চ সততা ও মেধা-নিষ্ঠার সাথে কাজ করব।

নতুন দায়িত্বে কবে যোগদান করবেন জানতে চাইলে তিনি বলেন, এখনো ঠিক হয়নি। এর তো একটা আনুষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে। করোনা পরিস্থিতির কারণে নির্দিষ্ট করে এখনই বলা যাচ্ছে না।

বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।