সাউদাম্পটনে কদিন আগেই শেষ হয়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। সেখানেই গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-২০ খেলেছে স্বাগতিক ইংল্যান্ড। এবং প্রথম দু ম্যাচের মতো এ ম্যাচ জিতে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছে তারা। ব্যাটিংয়ে আমন্ত্রিত ইংল্যান্ড ৬ উইকেটে করে ১৮০ রান। ১১.৩ ওভারে ১০৫ রান তুলে দেন দুই ওপেনার জনি বেয়ারস্টো (৫১) এবং ডাভিড মালান (৭৬)। তবে এরপর আর চামিরার বোলিংয়ের সামনে কেউ দাঁড়াতে পারেনি। শেষ ৫ ওভারে ৩৭ রান তুলতে ৫ উইকেট হারায় ইউয়েন মরগানের দল। এর তিনটিসহ ১৭ রান দিয়ে ৪ উইকেট নেন এই ফাস্ট বোলার। কিন্তু চামিরার দারুণ বোলিং মাঠে মারা গেছে ব্যাটিং ব্যর্থতায়। মাত্র ৯১ রানে গুটিয়ে যায় তারা। ইংল্যান্ডের ৬ জন বোলার উইকেট নেন। এরমধ্যে সবচেয়ে সফল ডেভিড উইলি ২৭ রানে তিন উইকেট। মালান হন ম্যাচসেরা। স্যাম কুরান হন সিরিজসেরা।