তৃতীয় অধ্যায়
স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা
বহুনির্বাচনী
১. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখান কোনটি?
i. না বলা ii. দৃঢ়চেতা হওয়া
iii. সরাসরি না বলা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকের আলোকে ২ ও ৩ নম্বর প্রশ্নের উত্তর দাও :
এইডস একটি মারাত্মক রোগ। এটি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। এর প্রতিরোধ জরুরি। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
২. মানবদেহে যে সব কারণে এইডস ছড়াতে পারে তা হলো
i. রক্তকণিকার মাধ্যমে ii. তরল পদার্থের মাধ্যমে
iii. একই সুচ ব্যবহারের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. অন্যের দেহ থেকে রক্ত গ্রহণের সময় আমাদের পরীক্ষা করতে হবে
i. রক্তে এইচআইভি আছে কি না
ii. রক্তের গ্রুপ মিলে কি না
iii. রক্তদাতা সুস্থ কি না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪. সামাজিকভাবে অত্যন্ত গর্হিত অপরাধ হলো
i. মাদকাসক্ত হওয়া
ii. অনৈতিক দৈহিক সম্পর্ক স্থাপন করা
iii. রাজনীতি করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. এইচআইভি থেকে মুক্ত থাকার উপায়
ক. শিক্ষিত হওয়া খ. সচেতন হওয়া
গ. ডাক্তার হওয়া ঘ. লেখক হওয়া
উদ্দীপকের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সুমন বিদেশে থাকা অবস্থায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রক্ত গ্রহণ করতে হয়েছিল। কিছুদিন পর বাড়ি ফিরে আসে। বর্তমানে শরীরের ওজন দ্রুত কমে যাচ্ছে এবং দীর্ঘদিন যাবৎ জ্বর ও শুকনো কাশি আছে। ডাক্তার রক্ত পরীক্ষা করে এক অচেনা রোগের নাম বললেন এবং কিছু পরামর্শ দিলেন।
৬. সুমনের অচেনা রোগটির নাম কী?
ক. এইচআইভি খ. এইডস
গ. হেপাটাইটিস-বি ঘ. মেনেনজাইটিস
৭. সুমনের উক্ত রোগ মানব দেহে আর কীভাবে সংক্রমিত হয়?
i. এক প্লেটে ভাত খেলে
ii. আক্রান্ত ব্যক্তি ব্যবহৃত সুচ ব্যবহারে
iii. আক্রান্ত ব্যক্তির দেহকোষ প্রতিস্থাপনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. এইডস আক্রান্ত ব্যক্তির কর্মক্ষমতা কমে যাওয়া কোন ধরনের প্রভাব?
ক. শারীরিক খ. সামাজিক
গ. অর্থনৈতিক ঘ. পারিবারিক
৯. এইডস প্রতিরোধের উপায় কয়টি?
ক. ৫টি খ. ৬টি গ. ৭টি ঘ. ৮টি
১০. কোন ভাইরাস মানবদেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা একেবারে ধ্বংস করে দেয়?
ক. এইডস খ. এইচআইভি গ. বিপি ঘ. টিবি
১১. এইচআইভি ভাইরাস মানবদেহের কোথায় থাকতে পারে?
ক. শিরায় খ. মুখে গ. রক্তে ঘ. মস্তিষ্কে
১২. আফ্রিকার কোন অঞ্চলে এইডসের বিস্তার সবচেয়ে বেশি?
ক. মরুভূমি খ. বনাঞ্চল
গ. সাব-সাহারা ঘ. ভূমধ্যসাগরীয় অঞ্চল
১৩. সাম্প্রতিক পরিস্থিতি অনুযায়ী এইডসে সবচেয়ে বেশি আক্রান্ত হয় কত বছর বয়সী মেয়েরা?
ক. ১০-১৪ খ. ১৫-২৪ গ. ১২-১৯ ঘ. ২০-২৪
১৪. এইচআইভিতে আক্রান্ত ব্যক্তিকে এড়িয়ে চলে
i. স্থানীয় লোকজন ii. পাড়া-প্রতিবেশী iii. মা-বাবা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. একটি শিশু এইডসে আক্রান্ত হতে পারে
ক. এইডসে আক্রান্ত মায়ের বুকের দুধ পান করলে
খ. অন্য শিশুর সঙ্গে খেলা করলে
গ. অন্য শিশুর কাপড় ব্যবহার করলে
ঘ. অন্যজনের খাওয়া পানি পান করলে
১৬. এইডসে আক্রান্ত হওয়ার প্রধান কারণ কয়টি?
ক. ৬টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৮টি
১৭. কোন অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এইডস মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে?
ক. সামাজিক খ. ভৌগলিক
গ. রাজনৈতিক ঘ. আর্থ-সামাজিক ও ভৌগলিক
১৮. এইডসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা যায়
i. মিডিয়ার মাধ্যমে ii. র্যালি করে
iii. নাটক ও সঙ্গীতের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. এইচআইভি বিস্তারে ক্ষতিকর প্রভাব রয়েছে
i. পারিবারিক ii. সামাজিক iii. অর্থনৈতিক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. দৈহিক স্বাস্থ্য সম্পর্কে আমাদের কী থাকা প্রয়োজন?
ক. জ্ঞান খ. বিদ্যা গ. ধারণা ঘ. শিক্ষা
উত্তর
১. ঘ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. খ, ৬. খ, ৭. গ, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. গ, ১২. গ, ১৩. খ, ১৪. ক, ১৫. ক, ১৬. ক, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. গ