স্মারক বক্তৃতা, স্মৃতিপদক প্রদান ও আন্তর্জাতিক ওয়েবিনার আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে শহীদজননী জাহানারা ইমামের ২৭তম মৃত্যুবার্ষিকী। গতকাল শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এসব অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে সকাল ৮টায় মিরপুরে জাহানারা ইমামের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন নির্মূল কমিটির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
এ বছর ব্যক্তি হিসেবে সমাজকর্মী মালেকা খান এবং সংগঠন হিসেবে ‘বাংলাদেশ নারী প্রগতি সংঘ’কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হয়।
ওয়েবিনারে ‘বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর অবদান’ শীর্ষক স্মারক বক্তৃতা প্রদান করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির।