সেমিনারে টেলিযোগাযোগমন্ত্রী

শিক্ষার ডিজিটাল রূপান্তর আশানুরূপ নয়

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মুস্তফা জব্বার বলেছেন, দক্ষ প্রোগ্রামার তৈরি করতে পারলে দেশে ও দেশের বাইরে কর্মসংস্থানের অভাব হবে না। করোনা মহামারীতে বিশ্বব্যাপী সাধারণ চাকরির সুযোগ সঙ্কুচিত হলেও দক্ষ আইটি প্রফেশনালদের চাহিদা বেড়েছে। বাংলাদেশে ডিজিটাল অবকাঠামো ও সেবা সম্প্রসারণে অভাবনীয় সফলতা অর্জন করলেও শিক্ষায় ডিজিটাল রূপান্তরে অগ্রগতি আশানুরূপ নয়। এই লক্ষ্যে শিক্ষার প্রাথমিক স্তর থেকে ডিজিটাল শিক্ষা দেওয়ার বিকল্প নেই।

গত শুক্রবার রাতে ঢাকায় অতীশ দীপংকর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘কভিডকালে চাকরির সুযোগ এবং আইটি খাতের চ্যালেঞ্জ’ বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গতকাল শনিবার মন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।