যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে একটি ফ্লাইটের দরজা খুলে ঝাঁপ দিয়ে আহত হয়েছেন এক মার্কিন নাগরিক।
স্কাইওয়েস্ট পরিচালিত ইউনাইটেড এক্সপ্রেসের ৫৩৬৫ ফ্লাইটে শুক্রবার সন্ধ্যা সাতটায় এই ঘটনা ঘটে। ওই ব্যক্তি প্রথম ককপিটে ঢোকার চেষ্টা করেন।
এরপর তিনি সার্ভিস দরজা খুলে ঝাঁপ দেন।
সংবাদ সংস্থা এপি জানিয়েছে, চলন্ত বিমান ছেড়ে লাফ দেওয়ার পর ওই যাত্রী ইমার্জেন্সি স্লাইড দিয়ে গিয়ে পড়েন টারম্যাকের উপর। তাই তার দেহে আঁচড় লাগলেও চোট গুরুতর নয়।
যদিও চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ স্কাই ওয়েস্ট এয়ারলাইনসের ফ্লাইট-৫৩৬৫ সল্টলেকের উদ্দেশে রওনা হয়েছিল। তার আগেই ওই কাণ্ড ঘটে।
বিমানবন্দরটিতে দুদিনের ভেতর অদ্ভুত দুটি ঘটনা ঘটল। গত বৃহস্পতিবার এক ড্রাইভার চেনের বেড়া নিয়ে বিমানবন্দরে ঢুকে পড়েন। রানওয়েতে ধাওয়া করে পুলিশ তাকে আটক করে।