করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ও জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মিন্টু (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। গত শনিবার গভীর রাতে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬২ বছর বয়সে তার মৃত্যু হয়। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ফরিদপুর জেলা উদীচীর সদস্য অ্যাডভোকেট শাহিদুজ্জামান লিটন জানান, গতকাল রবিবার বাদ এশা মরহুমের নামাজে জানাজা শেষে আলীপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।