চট্টগ্রামে চোলাই মদের ‘কারখানায়’ অভিযান, গ্রেপ্তার ৬

চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির নানা উপকরণসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে পাঁচলাইশ থানাধীন খতিবেরহাট এলাকার একটি ভবনে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তাররা হলো উচিং থোয়াই মারমা (৪৪), মাসাং মারমা (৪০), উথোয়াইচিং মারমা (৩৩), মেতু মারমা (৪০), আছেমা মারমা (৩০) ও ইসাইমং মারমা (২০)। তারা সবাই রাঙ্গামাটির কাউখালীর বাসিন্দা বলে জানা গেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিকী জানান, খতিবেরহাট এলাকার একটি ভবনের পঞ্চম তলার দুটি ফ্ল্যাট ভাড়া নিয়ে চোলাই মদের কারখানা করেছিল অভিযুক্তরা।