২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু আগামীকাল

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে মাসব্যাপী ২৪তম জাতীয় চারুকলা প্রদর্শনী শুরু হবে আগামীকাল মঙ্গলবার। চলবে ৩১ জুলাই পর্যন্ত। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবারের প্রদর্শনী ভার্চুয়াল এবং শারীরিক উপস্থিতিতে আয়োজনের পরিকল্পনা সাজিয়েছে আয়োজক প্রতিষ্ঠানটি।

গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত জানানো হয়। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ‘যতদিন লকডাউন থাকবে ততদিন প্রদর্শনী হবে অনলাইন প্ল্যাটফর্মে; পরিস্থিতি শিথিল হলে প্রদর্শনী হবে শারীরিক উপস্থিতিতে।’ এ সময় আরও বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক সৈয়দ মাহবুবা করিম।