খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা করেনি সরকার : আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, সভ্য দেশ হলে অবশ্যই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাষ্ট্রীয় খরচে বিদেশে চিকিৎসার ব্যবস্থা করত বা অনুমতি দিত। কিন্তু এই সরকার সেটা করেনি, করবেও না। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের অডিটরিয়ামে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আমরা আর আশা করতে পারি না তার চিকিৎসার জন্য জোর দাবি জানাব। বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে বর্তমান সরকারকে। আজ হোক কাল হোক মাফ পাওয়ার কোনো সুযোগ আপনাদের নেই।’