চাকরি পাওয়ার সহজ ৪ উপায়

প্রতিযোগিতার বাজারে নিজের অস্তিত্ব বজায় রাখা কঠিন কাজ। সময়ের সঙ্গে নিজেকে পরিবর্তন করতে না পারলে পিছিয়ে পড়তে হবে সর্বত্র। নিজেকে চাকরির বাজার উপযোগী করতে নিয়মিত নতুন নতুন দক্ষতা আয়ত্ত করতে হয়। চাকরি পেতে সহায়ক এমন ৪ কৌশল নিয়ে লিখেছেন আনোয়ার হোসেন

চারপাশের পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে প্রয়োজন সঠিক পরিকল্পনার, সঠিক প্রস্তুতির। প্রস্তুতি নেওয়ার আগে বর্তমানে চাকরির ক্ষেত্রে কীসের চাহিদা রয়েছে সে বিষয়ে খোঁজখবর রাখুন। এক্ষেত্রে অনলাইনে খোঁজখবর নিতে পারেন।  চাকরি পাওয়ার জন্য পুরনো দক্ষতা ঝালাই করাই যথেষ্ট নয়, প্রয়োজনে নতুন বিষয় আয়ত্ত করার মানসিকতা রাখাও জরুরি।

নতুন ভাষা শিখুন

২০১০ সালের এক জরিপে দেখা গেছে, মাত্র ১৮  শতাংশ আমেরিকান মাতৃভাষা ছাড়া অন্যান্য ভাষা জানেন।  আমাদের দেশে এই সংখ্যা আরও কম। তাই নতুন একটি ভাষা শেখার মাধ্যমে অন্য প্রতিযোগীদের থেকে নিজেকে এগিয়ে রাখতে পারেন সহজেই। তাছাড়া করোনা পরিস্থিতিতে আউটসোর্সিংয়ের ক্ষেত্র বিস্তৃত হয়েছে। তাই দ্বিতীয় একটি ভাষা শিখে চাকরি পাওয়ার সম্ভাবনা যেমন বেড়েছে, তেমনি নিজেই আউটসোর্সিং করে স্বাবলম্বী হওয়ার সুযোগও রয়েছে। প্রশ্ন হলো, কোথায় শিখবেন? এর সমাধানও খুব সহজ। প্রযুক্তির সহায়তায় সারা বিশ্ব এখন আপনার হাতের মুঠোয়।  বিভিন্ন ধরনের অনলাইন কোর্স রয়েছে যেগুলোর মাধ্যমে নিজের দখলে আনতে পারেন আরও একটি ভাষাকে।  তবে এ ক্ষেত্রে নতুন ভাষা হিসেবে কোন ভাষা শিখবেন তা সতর্কতার সঙ্গে নির্বাচন করতে হবে। যে ভাষা শিখলে পেশাজীবী জীবনে আপনি উন্নতি করতে পারবেন সে ভাষাটিই শিখুন।

বিজনেস ও মার্কেটিং দক্ষতা শানিয়ে নিন

বাণিজ্যিক চিন্তাভাবনাকে মজবুত ও সঠিক আকার দিতে সাহায্য নিন অনলাইন বিজনেস কোর্সগুলোর।  শুধুমাত্র কাজের জায়গায় নয়, ব্যক্তিগত জীবনেও অনেকভাবে সহায়তা করবে কোর্সগুলো।

নতুন কোড শিখুন

এটি ভবিষ্যৎ ইন্টারভিউগুলোতে চাকরির সুযোগ বাড়াবে। আগামী দিনে প্রতিটি ক্ষেত্রে কোডিং জানা বিশেষ গুণ হিসেবে বিবেচিত হবে। কারণ ভবিষ্যতের সময় হবে তথ্যপ্রযুক্তির যুগ। কোনো একটি সাধারণ সফটওয়্যারকে কাজের প্রয়োজনে নিজেকেই পরিবর্তিত করে নিতে হবে। আর এর জন্য প্রয়োজন হবে প্রোগ্রামিং-এ দক্ষতা। তাই প্রোগ্রামিং শিখতে ব্যয় করা সময়টি হতে পারে সময়ের উত্তম বিনিয়োগ। প্রোগ্রামিং শেখার নানা ধরনের অনলাইন সাইট রয়েছে। যেমন ঈড়ফবপধফবসু.পড়স যেখান থেকে বিনামূল্যে ৬টি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন।

ডেটা সায়েন্স রপ্ত করুন

ডেটা সায়েন্স একটি নতুন ক্ষেত্র। বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। ডেটা সায়েন্সের বাজারে নিজের জায়গা বানানোর জন্য আজই শুরু করুন প্রস্তুতিপর্ব।  এক্ষেত্রে, অনলাইন সাইট বা ইউনিভার্সিটির প্রফেশনাল কোর্সগুলোতে অংশগ্রহণ করতে পারেন।