নাটোরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চসংখ্যক ১৬১ ব্যক্তি করোনা আক্রান্তের তথ্য পাওয়া গেছে। এক দিনে মারা গেছে সাতজন।
নাটোর সদর হাসপাতালে করোনাসহ উপসর্গে মারা গেছে দুজন। এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় পাঁচজন।
নাটোর সদর হাসপাতালে মৃতদের মধ্যে রেজিয়া (৬২) নামে এক নারী করোনায় এবং মজিবর (৬০) নামে এক বৃদ্ধ উপসর্গে মারা যান। নাটোরে সরকারি তালিকা মতে করোনায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নাটোরে ৫৭০ জনের নমুনা পরীক্ষা করা হয়। ১৬১ জনের শরীরে করোনা পাওয়া যায়। সংক্রমণের হার ২৮.২৪ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ৩৭১৫ জন। সুস্থ হয়েছেন ১৭১৫ জন। হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৭২৩ জন। সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭০ জন। মোট মৃত্যু ৫০ জন। শুধু জুন মাসেই মারা গেল প্রায় ২৮ জন।