নবম-দশম শ্রেণি : ইসলাম ও নৈতিক শিক্ষা

প্রথম অধ্যায় : আকাইদ ও নৈতিক জীবন

বহুনির্বাচনী

১. আকিদা শব্দটি কোন ভাষার শব্দ?

ক. আরবি                       খ. হিন্দি

গ. ফারসি                        ঘ. ফরাসি

২. ইসলামের মূলভিত্তি বলা হয় কোনটিকে?

ক. ইলহাম                      খ. তাওহিদ

গ. আকাইদ                     ঘ. ইমান

৩. সিলমুন শব্দের অর্থ কী?

ক. রহমত                       খ. শান্তি

গ. আনুগত্য         ঘ. বরকত

৪. আমাদের ইসলামের শিক্ষানুযায়ী চলতে কোনটি প্রয়োজন?

ক. পবিত্রতা অর্জন খ. অনুকূল পরিবেশ

গ. নিয়মনীতি       ঘ. ইসলামের জ্ঞানার্জন

৫. ইসলামের পরিসর

ক. ব্যাপক           খ. সংক্ষিপ্ত   গ. সংকীর্ণ         ঘ. বিস্তীর্ণ

৬. মানুষকে নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে কোনটি?

ক. ইমান খ. সততা     গ. মানবতা   ঘ. ন্যায়বিচার

৭. ইমানের মূল বিষয় মূলত কয়টি?

ক. ৭টি    খ. ৬টি      গ. ৫টি       ঘ. ৪টি

৮. মানুষকে মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলি থেকে বিরত রাখে কোনটি?

ক. ইমান             খ. নৈতিকতা

গ. সহনশীলতা     ঘ. মানবতা

৯. তাওহিদ বিশ্বাসের ফলে আমাদের মনে সৃষ্টি হয়

ক. উদার দৃষ্টিভঙ্গি খ. সচেতনতা

গ. আত্মমর্যাদা      ঘ. আত্মোপলব্ধি

১০. তাওহিদে বিশ্বাস মানুষকে করে

ক. স্ব-মহিমায় অধিষ্ঠিত

খ. আত্মপ্রত্যয়ী ও মর্যাদায় অধিষ্ঠিত

গ. আল্লাহর প্রতি আস্থাবান

ঘ. অন্যান্য সৃষ্টির প্রতি দরদি

১১. নবি-রাসুলের শিক্ষা প্রচারের ভিত্তি কী ছিল?

ক. পরকাল                      খ. তাওহিদ

গ. রিসালাত                     ঘ. আখিরাত

১২. কোনটির বহুবচন নেই?

ক. সাহাবি                       খ. আল্লাহ

গ. তাবেয়ি                       ঘ. নবি

১৩. সব সৃষ্টি আল্লাহর কাছে কীসের জন্য মুখাপেক্ষী?

ক. রিজিকের জন্য             খ. রিসালাতের জন্য

গ. জীবনের জন্য   ঘ. ক্ষমতার জন্য

১৪. আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করাকে বলে

ক. কুফর                         খ. ফাসিক

গ. শিরক                        ঘ. ফিসক

১৫. ইসলামের দৃষ্টিতে হালালকে হারাম ও হারামকে হালাল মনে করা

ক. কুফর    খ. নিফাক    গ. শিরক     ঘ. ফিসক

১৬. যে অপরাধের জন্য মানুষ চিরকালের জন্য ব্যর্থ ও হতাশ হয়ে যায়

ক. কুফর ও নাফরমানি       খ. মিথ্যা ও অলসতা

গ. প্রতারণা ও পাপাচার      ঘ. অলসতা ও মিথ্যা

উত্তর

১. ক, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. ক, ৯. ক, ১০. খ, ১১. খ, ১২. খ, ১৩. ক, ১৪. ক, ১৫. গ, ১৬. ক