সংসদে জিএম কাদের

লকডাউন দীর্ঘস্থায়ী হলে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতে পারে

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, করোনাকালে জীবিকা হারিয়ে নতুন বেকার হওয়া ২ কোটি ৫০ লাখ এবং আগের কর্মহীন বেকারদের জন্য জীবন রক্ষা ও জীবিকার কোনো ব্যবস্থা প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী রেখেছেন বলে চোখে পড়েনি। করোনার কারণে লকডাউন ও ব্যবসা-বাণিজ্যে মন্দা দীর্ঘস্থায়ী হলে দেশে দুর্ভিক্ষের অবস্থা সৃষ্টি হতে পারে।

গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি আমলে নিচ্ছেন না বলে অভিযোগ তুলেছেন সংসদের বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘স্বাস্থ্য খাতের অনিয়ম এখন দেশব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।