আপনার ভাগ্য

মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল

ছোট ভাইবোনের স্বাস্থ্য নিয়ে মহাবিপদে থাকবে। স্বল্প ভ্রমণ অতৃপ্তিদায়ক হবে অথবা বাতিল হয়ে যাবে।

বৃষ : ২১ এপ্রিল-২০ মে

মানসিক শক্তি কমে গেছে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। সাবধানে থাকুন। আয় ভালো নয়।

মিথুন : ২১ মে-২০ জুন

ঠান্ডাজনিত রোগ ভয় আছে। সেই সঙ্গে স্নায়ু, পেট ও হৃদরোগের প্রভাব বাড়বে। ভ্রমণ বাতিল হবে।

কর্কট : ২১ জুন-২০ জুলাই

বিদেশযাত্রা বাতিল হবে। রোগে ব্যয় বাড়বে। কাজে গতি নেই বললেই চলে।

সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট

পুরনো আশা শেষ পর্যন্ত বাতিল হবে। কাজে মন বসবে না। তবে হঠাৎ অর্থ প্রাপ্তি যোগ আছে।

কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর

কর্মক্ষেত্রে পুরো অতৃপ্তি বিরাজ করবে। অবৈধ কাজে জড়িত হওয়ার আশঙ্কা আছে। প্রকাশ্য শত্রুরা তৎপর সাবধানে থাকুন।

তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর

পিতার শারীরিক অবস্থা খুবই খারাপ হবে। দূরদেশ ভ্রমণ বাতিল হবে। তবে হঠাৎ কাজে কিছুটা সুবিধা পেতে পারেন।

বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর

স্ত্রীর আয় সামান্য বাড়তে পারে। সব কাজে বাধা ও অতৃপ্তি। তবে প্রকাশ্য শত্রুরা দুর্বল আছে।

ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর

স্ত্রী নানা অসুখে ভুগবে। গোপন শত্রুরা দুর্বল হয়ে পড়েছে। তবে রাজরোষ থেকে দূরে থাকুন।

মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

নানা রোগে আক্রমণ করবে। খুবই সাবধানে থাকুন। তবে লটারিজাতীয় হঠাৎ প্রাপ্তি যোগ আছে।

কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি

সন্তান কঠিন অসুখে পড়তে পারে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো নয়। মায়ের স্বাস্থ্যের যত্ন নিন।

মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ

মায়েকে হঠাৎ নানা রোগে আক্রমণ করবে। ছোট ভাইবোনকে সাবধানে রাখুন। নিজের মেজাজ ঠান্ডা রাখুন।