রূপগঞ্জে অস্ত্রসহ একজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বিদেশি পিস্তলসহ আশরাফুল (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বুধবার দুপুরে উপজেলার তারাবো পৌরসভার রবাবো রসুলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১১-এর সহকারী পরিচালক সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে বুধবার রাতে রূপগঞ্জ থানায় মামলা করে। গ্রেপ্তার আশরাফুলের বাড়ি উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর গ্রামে। তার বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক অস্ত্র মামলা রয়েছে।

র‌্যাব-১১ জানায়, গত বুধবার দুপুর ১২টার দিকে তারাবো পৌরসভার বরাবো রসুলপুর ইটাখোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মুড়াপাড়া ইউনিয়নের চিহ্নিত সন্ত্রাসী একাধিক অস্ত্র মামলার আসামি আশরাফুলকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে তারা।