‘লকডাউন’ বাস্তবায়ন

বরিশালে ৩৭০ মসজিদে উদ্বুদ্ধকরণ কার্যক্রম পুলিশের

সরকার ঘোষিত সাত দিনের কঠোর ‘লকডাউন’ বাস্তবায়নে গতকাল শুক্রবার বরিশালে মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মানতে উদ্বুদ্ধ করা হয়েছে। বরিশাল মহানগরীর ৩৭০টি মসজিদে জুমার নামাজের খুতবা পাঠের আগে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।

নগরের চকবাজারে জামে এবাদুল্লাহ মসজিদে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, ‘বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ থেকে দেশ ও জাতিকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। এই মুহূর্তে মাস্কই হলো আমাদের কাছে প্রথম ও প্রধান ভ্যাকসিন। তাই আমরা যদি মাস্ক পরাকে আমাদের অভ্যাসে পরিণত করি, আমরা যদি নিয়মিতভাবে কোনো কিছু স্পর্শ করার আগে ও পরে হ্যান্ড স্যানিটাইজড করি, সামাজিক দূরত্ব বজায় রাখি তাহলে করোনার ভয়াল ছোবল থেকে আমরা দেশ ও জাতিকে অনেকাংশেই সুরক্ষিত রাখতে পারব।’