কারিগরি শিক্ষা বোর্ডের এক বছর মেয়াদি সার্টিফিকেট ইন হেলথ টেকনোলজি (শর্ট) কোর্সগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন না দেওয়ার দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন (বিপিএসএমটিএ)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সংগঠনের পক্ষে সভাপতি শফিকুল ইসলাম ও মহাসচিব সিরাজুল ইসলাম এ বিবৃতি দেন।
কারিগরি শিক্ষা বোর্ডের এসব মানহীন কোর্সের অনুমোদন দেওয়ার পদক্ষেপ থেকে বিরত থাকতে স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানায় সংগঠনটি। অন্যথায় সারা দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টদের সমন্বয়ে আন্দোলের হুঁঁশিয়ারি দেন নেতারা।