অষ্টম শ্রেণি : বাংলা প্রথম পত্র

কবিতা : আমাদের লোকশিল্প

বহুনির্বাচনী

১. আমাদের লোকশিল্প প্রবন্ধটি পাঠ করার মাধ্যমে শিক্ষার্থীরা

ক. ভিনদেশি সংস্কৃতি জানতে পারবে

খ. লোকশিল্পের প্রতি আগ্রহ হারাবে

গ. দেশের লোকশিল্প জানতে পারবে

ঘ. লোকশিল্প সম্পর্কে উদাসীন হবে

২. লোকশিল্প বাঁচিয়ে রাখতে মানুষের অনিবার্য দায়িত্ব কোনটি?

ক. বেশি বেশি প্রচার         

খ. বাজারজাতকরণ

গ. সংরক্ষণ ও প্রচার         

ঘ. সংরক্ষণ ও সম্প্রসারণ

৩. নিচের কোন লোকশিল্পটি বর্তমানে দেশ-বিদেশে আমাদের গর্বের বস্তু?

ক. মৃৎশিল্প                     খ. কাঠশিল্প

গ. কাঁসার তৈজসপত্র          ঘ. ঢাকাই জামদানি

৪. আমাদের লোকশিল্পের সবার প্রথমে স্থান

ক. ঢাকাই মসলিনের          খ. সিলেটের শীতলপাটির

গ. গ্রামীণ নকশিকাঁথার       ঘ. মৃৎশিল্পের

৫. লোকশিল্পের মাধ্যমে প্রকাশ ঘটে

ক. জীবনবোধের   খ. আবেগের

গ. হৃদয়-মনের     ঘ. মহান কর্মের

৬. বর্তমানে মসলিন কারিগরদের বংশধররা কোথায় বসবাস করছেন?

ক. নরসিংদী        খ. সিলেট

গ. রামপুরা                      ঘ. নারায়ণগঞ্জ

৭. মসলিন কাপড় বুনতে ব্যবহার করা হতো

ক. পাটের আঁশ     খ. শিমুল তুলা

গ. রেশম সুতা      ঘ. সূক্ষ¥ সুতা

৮. সানকি, দইয়ের ভাঁড়, রসের ঠিলা তৈরি করা হয়

ক. কাঁসা দিয়ে      খ. পিতল দিয়ে

গ. মাটি দিয়ে       ঘ. তামা দিয়ে

৯. মসলিন কাপড় বুননের জন্য প্রয়োজন

ক. রেশম সুতা      খ. দামি তুলা

গ. বেশি বুদ্ধি        ঘ. কারিগরি দক্ষতা ও শিল্পীমন

১০. নিচের কোনটি আমাদের দেশে অপ্রতুল নয়?

ক. লোহা             খ. তামা

গ. কাঁসা             ঘ. বাঁশ

১১. তৈজসপত্র তৈরি করতে ছাঁচের ভেতরে কোন বস্তুটি ঢালা হয়?

ক. গলিত সিসা     খ. গলিত মোম

গ. গলিত ইস্পাত  ঘ. গলিত কাঁসা

১২. নিচের কোন কাপড় স্বদেশি আন্দোলনের সঙ্গে জড়িত?

ক. খাদি কাপড়     খ. মসলিন কাপড়

গ. ঢাকাই জামদানি           ঘ. জামালপুরের কাপড়

১৩. কামরুল হাসান জন্মগ্রহণ করেন কত সালে?

ক. ১৯২১                       খ. ১৯৩১

গ. ১৯৪১                        ঘ. ১৯৫১

১৪. কর্মজীবনে কামরুল হাসান অধ্যাপনা করেছেন

ক. ঢাকা কলেজে    খ. ঢাকা বিশ্ববিদ্যালয়ে

গ. ঢাকা আর্ট ইনস্টিটিউটে     ঘ. কলকাতা আর্ট কলেজে

১৫. নকশিকাঁথা সেলাইয়ের উপযুক্ত মৌসুম ছিল

ক. গ্রীষ্মকাল                    খ. বর্ষাকাল

গ. হেমন্তকাল       ঘ. শীতকাল

১৬. নারায়ণগঞ্জ কোন নদীরে তীরে অবস্থিত?

ক. বুড়িগঙ্গা         খ. যমুনা

গ. শীতলক্ষ্যা       ঘ. মেঘনা

উত্তর

১. গ, ২. ঘ, ৩. ঘ, ৪. ক, ৫. গ, ৬. ঘ, ৭. ঘ, ৮. গ, ৯. ঘ, ১০. ঘ, ১১. ঘ, ১২. ক, ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. গ