রাজবাড়ী জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা নূরুদ্দিন মিয়া (৭০) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
গতকাল শনিবার সকালে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসনাত আল মতির জানান, করোনা উপসর্গ ও নানা শারীরিক জটিলতা নিয়ে তিনি গত পহেলা জুলাই হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার স্ত্রী নুরুন্নাহার বেগম রাজবাড়ী জেলা পরিষদের সদস্য। নূরুদ্দিন মিয়া এক পুত্র-কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পাংশাতে তার নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।