বন্যায় কৃষকের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান বিএনপির

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, বন্যায় কৃষকদের ফসলের ক্ষতি হয়েছে। মাছ ভেসে গেছে। বীজতলার ক্ষতি হয়েছে।

এ অবস্থায় কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানানো মহাসচিব।

পাশাপাশি বিএনপির নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ভারত থেকে নেমে আসা উজানের পানিতে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে কৃষিজমিসহ ঘরবাড়ি।