দেশে তৈরি ১৭টি তরবারিসহ দুই যুবক গ্রেপ্তার

সাভারের আশুলিয়া থেকে ১৭টি দেশে তৈরি তরবারিসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মহিদুল ইসলাম। এর আগে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বাংলাবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার সরকারসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে।

গ্রেপ্তাররা হলো কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার যাদুরচর পোল্টিমারি গ্রামের রাজু (২৫) এবং একই এলাকার রঞ্জু (২০)। তারা দুজনই আশুলিয়ার ঘোষবাগ এলাকার রিপনের ভাড়া বাসায় থেকে বাংলাবাজার এলাকায় কামারের কাজ করত।

মামলায় অন্য আসামিরা হলোÑ আশুলিয়ার গোমাইল এলাকার ও ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার (৫০) এবং একই এলাকার মেরাজ সরকার (১৮)।