করোনা সংক্রমণ রোধে চলমান লকডাউনে বিপদে পড়া অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
রবিবার গভীর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছে পুনাক নেতৃবৃন্দ। পুনাক সভানেত্রী জীশান মির্জা লকডাউন চলাকালে প্রথমবারের মতো এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
পুনাক সভানেত্রী অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাত দশটায় রাস্তায় বেরিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত তারা রাজধানীর রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলামোটরসহ অন্যান্য স্থানে গরিব, অসহায় মানুষ পেয়েছেন তাদের মাঝে খাবার বিতরণ করেছেন।
উল্লেখ্য, সভানেত্রী হিসেবে জীশান মির্জা দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক।