ষষ্ঠ শ্রেণি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অধ্যায় দ্বিতীয় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি

বহুনির্বাচনী

১. ফলাফলগুলো প্রাথমিকভাবে কোথায় জমা থাকে?

ক. আউটপুটে       খ. মেমোরিতে

গ. মনিটরে                      ঘ. প্রসেসরে

২. কম্পিউটার ফলাফল দিতে পারে কীভাবে?

ক. গাণিতিক ভাবে

খ. যৌক্তিক ভাবে

গ. ডিজিটাল ভাবে

ঘ. গাণিতিক ভাবে ও যৌক্তিক ভাবে

৩. পৃথিবীর সব কম্পিউটারের কাজ করার পদ্ধতি কেমন?

ক. একই            খ. ভিন্ন

গ. প্রায় একই       ঘ. আংশিক ভিন্ন

৪. আউটপুট পাঠানোর মাধ্যম কোনটি?

ক. কি-বোর্ড           খ. মাউস   গ. মনিটর        ঘ. প্রসেসর

৫. কোনটি দ্বারা আমরা কম্পিউটারের ভেতর উপাত্ত পাঠাই?

ক. আউটপুট  খ. মেমোরি  গ. ইনপুট    ঘ. মনিটর

৬. নিচের কোনটি ইনপুট ডিভাইস?

ক. কি-বোর্ড           খ. প্রিন্টার   গ. মনিটর     ঘ. প্রসেসর

৭. নিচের কোনটি আউটপুট ডিভাইস?

ক. কি-বোর্ড                     খ. প্রিন্টার

গ. মনিটর                       ঘ. ডিজিটাল ক্যামেরা

৮. যেকোনো কম্পিউটারকে সচল রাখার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি কোনটির দরকার হয়?

ক. মেমোরি         খ. সফটওয়্যার  গ. মনিটর  ঘ. প্রিন্টার

৯. কোনটি ছাড়া হার্ডওয়্যার কাজ করতে পারে না?

ক. সফটওয়্যার   খ. প্রিন্টার  গ. স্ক্যানার  ঘ. ক্যামেরা

১০. শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও বেশি ক্ষমতাশালী কোনটি?

ক. প্রসেসর                      খ. মানুষের বুদ্ধিমত্তা

গ. হার্ডওয়্যার       ঘ. সফটওয়্যার

১১. প্রসেসর হলো কম্পিউটারের

ক. হার্ডওয়্যার  খ. মেমোরি  গ. হার্ডওয়্যার  ঘ. মনিটর

১২. প্রসেসরকে দিয়ে ভিন্ন ভিন্ন কাজ করাতে ব্যবহৃত হয় কোনটি?

ক. সফটওয়্যার  খ. মেমোরি  গ. হার্ডওয়্যার  ঘ. মনিটর

উত্তর

১. খ, ২. ঘ, ৩. ক, ৪. গ, ৫. গ, ৬. ক, ৭. খ, ৮. খ, ৯. ক, ১০. খ, ১১. ক, ১২. ক