ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে গত ১ জুলাই স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড প্রকাশ করায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, সচিব মো. আফজাল হোসেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
এক বার্তায় উপাচার্য বলেন, এই বিশ^বিদ্যালয়ের একজন গর্বিত সন্তান, তথ্য-প্রযুক্তিবিদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তির ঐতিহাসিক দিবসটিকে স্মরণীয় করে রাখতে ওইদিন এ সংক্রান্ত ১০ টাকা মূল্যমানের স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের ডাটা কার্ড অবমুক্ত করেছেন জেনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অত্যন্ত আনন্দিত। বিজ্ঞপ্তি।