বগুড়ায় ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা শুরু

বগুড়া বিসিক জেলা কার্যালয়ে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলা-২০২১ শুরু হয়েছে। গতকাল সোমবার প্রধান অতিথি হিসেবে বিসিক চেয়ারম্যান মো. মোশতাক হাসান, এনডিসি (অতিরিক্ত সচিব) জুম অ্যাপে সংযুক্ত থেকে ১৫ দিনব্যাপী বিসিক অনলাইন পণ্য মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রেজাউল আলম সরকার, আঞ্চলিক পরিচালক (উপসচিব), বিসিক, রাজশাহী; অখিল রন্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন); নাসিমা আক্তার নিশা, প্রেসিডেন্ট, উইমেন অ্যান্ড ই-কমার্স (উই); কবির সাকিব, উপদেষ্টা, উইমেন অ্যান্ড ই-কমার্স (উই)। বিজ্ঞপ্তি।