বিএসএমএমইউ

এগিয়ে চলছে সুপার স্পেশালাইজড হাসপাতালের কাজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা মো. শারফুদ্দিন আহমেদের নির্দেশনায় রাজধানীর শাহবাগের বেতার ভবনে এগিয়ে যাচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল-২-এর কার্যক্রম। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, উচ্চতর মেডিকেল শিক্ষা এবং গবেষণা কার্যক্রমকে সমন্বিত করে নির্মিত হবে এ হাসপাতাল বলে জানানো হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে গতকাল সোমবার এক সভা হয়। সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।