২০২১-২২ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এমফিল ও পিএইচডি কোর্সে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের ৮ জুলাই থেকে অনলাইনে প্রাথমিক আবেদনপত্র পূরণ কার্যক্রম শুরু হবে। আগামী ১৭ আগস্ট অনলাইন আবেদন ফরম পূরণের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। বিস্তারিত জানতে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions। ভিজিট করতে বলা হয়েছে।