ইউল্যাব বিশ্ববিদ্যালয়

সৃজনশীল তালিকায় স্থান অর্জনে অনুষ্ঠান

বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ওয়ার্ল্ডস ইউনিভার্সিটিজ উইথ রিয়েল ইমপ্যাক্ট (ডব্লিউইউআরআই) র‌্যাংকিং-এ বিশ্বের শীর্ষ ১০০ সৃজনশীল বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এ উপলক্ষে গত ২৬, ২৮ ও ৩০ জুন তিন পর্বের ধারাবাহিক ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে ইউল্যাব কর্র্তৃপক্ষ। এর আগে গত ১০ জুন সিউলে অনুষ্ঠিত একটি ভার্চুয়াল আয়োজনে ডব্লিউইউআরআই ফাউন্ডেশনের পরিচালক, প্রজেক্ট পরিচালক ও সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এমিরেটাস ড. মুন হুই চ্যাং ইউল্যাবের এ অর্জনের বিষয়টি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি।