গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের বিকল হয়ে যাওয়া পিসিআর মেশিন আজ বুধবার থেকে করোনার নমুনা পরীক্ষার জন্য চালু করা হচ্ছে। মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবদুল কাদের জানান, করোনা পরীক্ষার জন্য তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের পিসিআর মেশিনের বায়োসেপ্টিক কেবিনেটটি গত ২৯ জুন অকেজো হয়ে পড়ে। এতে আটদিন ধরে মেডিকেল কলেজের পিসিআরটি থেকে করোনার নমুনা পরীক্ষা বন্ধ ছিল। এ ব্যাপারে করোনাভাইরাস প্রতিরোধ সংক্রান্ত গাজীপুর জেলা কমিটির সভাপতি ও গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের প্রচেষ্টায় জরুরি ভিত্তিতে পিসিআর মেশিনটির বায়োসেপ্টিক কেবিনেট মঙ্গলবার সকালে আনা হয়।