বিএইচবিএফসি চেয়ারম্যানের প্রবন্ধ উপস্থপান

বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স করপোরেশন (বিএইচবিএফসি) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের নির্বাহী কমিটির চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন ‘ডাইনামিকস অফ অডিট কোয়লিটি ইন বাংলাদেশ’ শিরোনামে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। সম্প্রতি দি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর আয়োজনে অনলাইনে ভার্চুয়ালি এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় বিশ্বব্যাপী অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাংলাদেশে অডিট কোয়ালিটির সব মান নিয়ন্ত্রণ সংক্রান্ত সব নীতিমালা, আইনকানুন, কাঠামো বিশেষ করে অডিট পেশায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট ১ ও ২ (আইএসকিউএস) প্রয়োগের গুরুত্ব আরোপ করেন প্রবন্ধকার ড. সেলিম। বিজ্ঞপ্তি।