রাজধানীতে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১ হাজার ২১৯ পিস ইয়াবা, ২৬ বোতল ফেনসিডিল, ১৮ গ্রাম ২২০ পুরিয়া হেরোইন, ৪৮৯ গ্রাম গাঁজা ও ১৩টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা করা হয়েছে।