মির্জাপুরে ১৬ ব্যবসায়ীকে জরিমানা

টাঙ্গাইলের মির্জাপুরে ‘কঠোর বিধিনিষেধ’ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৬ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে উপজেলার পাথরঘাটা ও বাঁশতৈল এলাকায় অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন। এসময় বিধিনিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১৬ ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।

মো. জুবায়ের হোসেন বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’