করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন বিএনপির পররাষ্ট্র বিষয়ক উপ-কমিটির সদস্য খন্দকার আহাদ আহমেদের মা নুরজাহান বেগম ( ৮৫)। বুধবার রাত ১১টার দিকে রাজধানীর নিউ লাইফ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি করোনায় আক্রান্ত ছিলেন বলে স্বজনরা জানান।
এর আগে গত মার্চে করোনায় খন্দকার আহাদের মৃত্যু হয়।
নুরজাহান বেগম গাইবান্ধা সরকারী বালিকা বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা খন্দকার আহাদ নব্বইয়ের এরশাদবিরোধী আন্দোলনসহ বিভিন্ন আন্দোলনে সক্রিয় ছিলেন।
খন্দকার আহাদ গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ছিলেন। তিনি গবেষণাধর্মী সংস্থা ‘জি নাইন’-এরও সদস্য ছিলেন।