নড়াইল জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা দলকে নিজের এক মাসের বেতন দিলেন মাশরাফী বিন মোর্ত্তজা। জাতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক নড়াইল-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য।
জানা গেছে, করোনা প্রতিরোধে মাশরাফী এবং নড়াইল জেলা আওয়ামী লীগ যৌথভাবে কাজ করছে। বৃহস্পতিবার স্বাক্ষরিত ইসলামি ব্যাংক লিমিটেড নড়াইল শাখা থেকে ১ লাখ ৭৫ হাজার টাকার একটি চেক প্রদান করেন মাশরাফী।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. খসরুল আলম পলাশ বলেন, ‘নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার এক মাসের বেতনের টাকা, ১ লাখ ৭৫ হাজার টাকার চেক নড়াইল জেলা আওয়ামী লীগের জরুরি স্বাস্থ্য ও চিকিৎসা সেবা টিমকে প্রদান করেছেন।’