ঝিনাইদহে বেড়েছেই চলেছে করোনাজনিত মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনা এবং করোনা উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছে ১৬২ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম শুক্রবার এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে নয়জন এবং শৈলকুপা উপজেলায় মারা গেছে একজন।
এছাড়াও সদর হাসপাতালে ভর্তি অবস্থায় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও তিনজন।
এদিকে জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬২ জন। মোট ৪৪২ জনের নমুনা পরীক্ষা করে এ ফলাফল এসেছে। আক্রান্তের হার ৩৬ দশমিক ৬৫ ভাগ।
এ নিয়ে ঝিনাইদহে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫৪৮২ জনে।