করোনা সংক্রমণ বিস্তার রোধে ময়মনসিংহ সিটি করপোরেশনে মতবিনিময় সভা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে সিটি মেয়র মো. ইকরামুল হক টিটুর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. এনামুল হক, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আহমার উজ্জামান, সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম প্রমুখ।
সভার শুরুতে জেলার করোনা সংক্রমণ ও ভ্যাকসিন দেওয়া নিয়ে সর্বশেষ অবস্থা তুলে ধরেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা ডা. পঙ্কজ ভৌমিক।
সভায় লকডাউন পরিস্থিতিতে হতদরিদ্রদের খাদ্য নিশ্চিতকরণ, সবাইকে টিকাগ্রহণে অনুপ্রাণিত করা ও করোনা পরিস্থিতি উত্তরণে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।