ঢাবি অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা অক্টোবরে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের  স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসে। গতকাল শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক এএসএম মাকসুদ কামাল।

তিনি জানান, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ অক্টোবর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ২ অক্টোবর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ ৮ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। দেশের করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে নির্ধারিত এই তারিখেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। তবে পরিস্থিতি খারাপ হলে ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হতে পারে।