গোপালগঞ্জ জেলা শহরের নতুন বাজার এলাকায় কাজ করতে গিয়ে ৫ তলা থেকে পড়ে গিয়ে গোপিনাথ রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার সকাল আনুমানিক দিকে গোপালগঞ্জ শহরের প্রাণ কেন্দ্র নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম জানান, , গোপিনাথ প্রতিদিনের মতো আজ সকালে শহরের প্রাণ কেন্দ্র নতুন বাজার এলাকার হানিফ সিকদার এর নির্মাণাধীন ভবনের ৫ তলায় কাজ করতে উঠেন।
সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে কাজ করতে গিয়ে ৫ তলা হতে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।