লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নে একটি পুকুরে বিষ প্রয়োগ করে পুকুর ভর্তি মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে আপেল মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ বিষয়ে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ অভিযোগ দিয়েছেন করেছেন ভুক্তভোগী শাহিন মিয়া।
অভিযোগ সূত্রে জানা গেছে, লালমনিরহাটের আদিতমারীর মহিষখোচা ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় শাহিন মিয়া তার নিজস্ব পুকুরে মাছ চাষ করে আসছেন। প্রতিহিংসার বশবর্তী হয়ে শুক্রবার রাতে প্রতিবেশী আপেল মিয়া তার চাষকৃত পুকুরে বিষ ঢেলে দেন।
শনিবার সকালে ভুক্তভোগী পুকুরে গিয়ে মাছ মরে ভেসে থাকতে দেখেন। এ অবস্থায় তিনি আপেল মিয়াকে কেন এ কাজ করছেন জিজ্ঞেস করতে গেলে তিনি বাড়ি থেকে আর বের হননি।
এ অবস্থায় ভুক্তভোগী শনিবার বিকেলে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়ে প্রতিকারসহ বিচার দাবি করেন।
এ বিষয়ে অভিযুক্ত আপেল মিয়ার বক্তব্য জানার চেষ্টা করা হলেও তার অনিচ্ছায় কথা বলা সম্ভব হয়নি।
অভিযোগের বিষয়ে পুকুর মালিক শাহিন মিয়া বলেন, আমি প্রতিবছরের ন্যায় এবারও পুকুরে মাছ চাষ করেছিলাম। প্রতিহিংসার বশবর্তী হয়ে আপেল মিয়া পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলেছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। আমি থানায় অভিযোগ দিয়ে এর সুবিচার চেয়েছি।
আদিতমারী থানার পরিদর্শক (তদন্ত) গুলফামুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।