লকডাউনের দশম দিন গতকাল শনিবার দৌলতদিয়া ফেরিঘাটে ব্যক্তিগত গাড়ি ও সাধারণ যাত্রীর চলাচল বেড়েছে। এর আগে গত শুক্রবার নৌ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন বলা হয়, ফেরিতে ব্যক্তিগত গাড়ি ও যাত্রী পারাপার হতে পারবে না।
বিআইডব্লিউটিসির অফিস সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ১২ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট থেকে পণ্যবাহী ট্রাক পার হয়েছে ১ হাজার ১৬৯টি। ব্যক্তিগত গাড়িÑ প্রাইভেট কার, মাইক্রোবাস ও ছোট ট্রাক পার হয়েছে ১ হাজার ৩৩৭টি।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন বলেন, বর্তমানে যানবাহনের চাপ কম থাকার কারণে ১৭টি ফেরির মধ্যে ৯টি চালানো হচ্ছে। তবে আসছে ঈদের জন্য ফেরিঘাট প্রস্তুত রয়েছে।