বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অটোচালকের মৃত্যু

ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ মহুভাষী গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজিজুল ইসলাম (৪০) নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ বাড়িতে বিদ্যুতের লাইন থেকে অটো চার্জ বন্ধ করার সময় এ ঘটনা ঘটে। আজিজুল ওই গ্রামের গিয়াস আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বিদ্যুতের লাইন থেকে চার্জ বন্ধ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আজিজুল। আজিজুলের স্ত্রী মিলি বেগম বলেন, স্বামীর অটোরিকশা চালানোর আয় দিয়ে কষ্টে সংসার চলত।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষ ছিল আজিজুল। অসহায় পরিবারটি আরও অসহায় হয়ে গেল।