চট্টগ্রামে বিদেশি অস্ত্রসহ আমির হোসেন সাগর (২২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার নগরীর বায়েজিদ থানাধীন বালুছড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-৭। মো. আমির হোসেন বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানার চর পশ্চিম জাঙ্গালীয়া এলাকার মো. ফারুকের ছেলে। এ প্রসঙ্গে র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার দেশ রূপান্তরকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিএইচপি মিলের দক্ষিণ পাশে হাটহাজারী-অক্সিজেন সড়কে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার খবর পেয়ে গত শুক্রবার দুপুরের দিকে অভিযান চালানো হয়।