খাদ্যপণ্য-করোনা সুরক্ষা সামগ্রী বিতরণে আ.লীগ

অক্সিজেন কন্সেন্ট্রেটর, সিলিন্ডার, খাদ্যপণ্যসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি।

রবিবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক  হুমায়ুন কবির প্রমুখ।

এ সয়ম আরও উপস্থিত ছিলেন, ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য ডা. হেদায়েতুল ইসলাম বাদল, আখলাকুর রহমান মাইনু, মোজাফফর হোসেন জমাদার, মাহফুজুর রহমান মিঠু, বেলাল আহমেদ নূরী, মিজানুর রহমান খান বিদ্যুৎ, আমিনুর রশীদ দুলাল, আকাশ জয় জয়েন্ত, শাহ মোস্তফা আলমগীর, রফিকুল ইসলাম রনি, মো. রাসেল,আবুল কাশেম সিমান্ত,  নুরুল হক সজিব, আব্দুল বারেক, মাহবুব রশিদ,  রাশেদুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, জান মো. রাসেল , ইমরান সোনা প্রমুখ।

এ সব সামগ্রীর মধ্যে ছিল ৩টি অক্সিজেন কন্সেন্ট্রেটর, ৩০টি অক্সিজেন সিলিন্ডার, ১ লাখ ২০ হাজার উন্নত মানের মাস্ক, দাঁতের মাজন, অ্যান্টি-সেপটিক সাবান, হ্যান্ডওয়াশ, পিপিই-৩০০ ছাড়াও  ১২শ খাদ্য সামগ্রীর প্যাকেট (খাদ্যপণ্যের মধ্যে রয়েছে- চাল, ডাল, তেল, পেঁয়াজ)।

সভাপতির বক্তব্যে মতিয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে করোনা মোকাবিলা করছি। মানুষকে সেবা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন। মানুষের জন্য রাজনীতি করাও এক ধরনের ইবাদত।

আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবা-মা হারানোর বেদনা বেড়ান। আবার অন্যদিকে এমন একটি দলের নেতৃত্ব দিচ্ছেন, যার কথায় দলের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত। সারাদেশে তারা করোনায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ কৃষকের ধান কেটে দিয়েছে।