রূপগঞ্জে জাফরুল্লাহ

সরকারি কর্মকর্তাদের কাছে শ্রমিকদের জীবন ছেড়ে দেওয়া যাবে না

সরকারি কর্মকর্তাদের কাছে শ্রমিকদের জীবন ছেড়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল রবিবার দুপুরে রূপগঞ্জের অগ্নিকা-ের ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘এটা নির্মম ঘটনা। নিরপেক্ষ তদন্ত কমিটি দরকার। যারা নিহত হয়েছে তাদের একজীবনের আয়ের ক্ষতিপূরণ দিতে হবে। সেটা ন্যূনতম ৫০ লাখ টাকা।’

তিনি আরও বলেন, এ সরকার ব্যর্থ সরকার। পুলিশ ও আমলারা রাতের আঁধারে এ সরকার প্রতিষ্ঠা করেছে। এর থেকে দেশবাসী মুক্তি চায়। এ দুর্ঘটনা হত্যার শামিল।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, বাংলাদেশে এসব ঘটছে। কিন্তু যথাযথ তদন্ত হচ্ছে না। রানা প্লাজা ঘটনার পর কোনো বিচার হয়নি। এ কারণে এসব ঘটনা কমছে না। এসবের দায়দায়িত্ব প্রধানমন্ত্রীকেই নিতে হবে।