দেশের উপকূলীয় এলাকাসমূহে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউন নিশ্চিত করতে টহল অব্যাহত রেখেছে নৌবাহিনী। সেসব এলাকায় অপ্রয়োজনীয় চলাচল রোধ, মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব বজায় রাখা, কোয়ারেন্টাইন নিশ্চিত করাসহ সংক্রমণ প্রতিরোধে গৃহীত সকল কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সহায়তা করে যাচ্ছে নৌবাহিনীর সদস্যরা। এ ছাড়াও স্থানীয় অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্য ও ত্রাণ সহায়তা প্রদান করছে তারা। ‘ওহ অরফ ঃড় ঈরারষ চড়বিৎ’-এর আওতায় সরকারি নির্দেশনায় গত ১ জুলাই থেকে এ কার্যক্রম পরিচালনা করে আসছে নৌবাহিনী। করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি।