সুন্দরপুরের বিখ্যাত রেস্তোরাঁটির নাম ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’। অদ্ভুত নামের রেস্টুরেন্টের খাবারের মেনুও বেশ অদ্ভুত!
এটা অনেকেরই জানা যে, মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা উপন্যাস ‘রবীন্দ্রনাথ এখানে এখনও খেতে আসেননি’। একই নামে ওয়েব সিরিজ নির্মাণ করেছেন কলকাতার সৃজিত মুখার্জি। সম্প্রতি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই প্রকাশ করেছেন খাবারের মেনুটি।
তালিকায় থাকা খাবারের পদের নাম দেখলে চোখ কপালে উঠতে বাধ্য হবে। মজাও লাগতে পারে।
সেই রেস্টুরেন্টের পাওয়া যায় নিরুপম নাল্লি নীহারি, মুস্কানি মিঠাই, আতর বিরিয়ানি, খাসনবিসের খো সুয়ে ও শিকদার শিককাবাব।
উপন্যাস ও ওয়েব সিরিজ আবর্তিত হয়েছে মুসকান জুবেরি নামের রহস্যময় এক নারীকে নিয়ে। যিনি ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেনি’র মালিক। দারুণ মজাদার খাবারের জন্য এই রেস্টুরেন্টের নামডাক। সঙ্গে আছে মুসকানের রূপ ও রহস্যময় অতীত নিয়ে গুঞ্জন। আর এই চরিত্রে আছেন বর্তমানে ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে অবস্থান করা আজমেরী হক বাঁধন। এ ছাড়া আছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য ও অনির্বাণ চক্রবর্তী।
নিরুপম চন্দার চরিত্রে রয়েছেন রাহুল বোস আর আতর আলীর চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। পুলিশ অফিসারের চরিত্রে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অঞ্জন দত্তকে।