ক্রসফায়ারে নিহত ছাত্রদল নেতার মেয়ের বিয়েতে বিএনপির উপহার

পুলিশের ‘ক্রসফায়ারে’ নিহত মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ছানাউল্লাহ ছানার মেয়ের বিয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আলমারি উপহার দেওয়া হয়েছে।

বিএনপি সূত্র জানায়, মহানগর পশ্চিমের সাবেক ছাত্রদল নেতাদের উদ্যোগে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তার আদাবরের বাসভবনের নিচে সোমবার সকালে এ উপহার তুলে দেন নিহতের স্ত্রীর হাতে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান জুয়েল, মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মারুফী, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাবেক সহসাধারণ সম্পাদক সালাউদ্দিন সজিব, আদাবর থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ প্রমুখ।