দৈনন্দিন জীবনের বিভিন্ন কথোপকথনে আমরা সময় নির্দেশক শব্দ ও বাক্য ব্যবহার করি। এসব শব্দ ও বাক্যের ইংরেজি রূপ জানলে সহজেই তা আমাদের কথোপকথনে ব্যবহার করতে পারব। আজ আমরা সময় নির্দেশক কিছু ইংরেজি শব্দ ও বাক্যে তার ব্যবহার সম্পর্কে জানব।
সময় নির্দেশক ইংরেজি শব্দ ও তার অর্থ
Presently - বর্তমানে
Finally- পরিশেষে
At last - অবশেষে
Immediately - অবিলম্বে
Thereafter- তারপর
At that time - সেই মুহূর্তে
Subsequently- পরবর্তীকালে
Eventually - অবশেষে
In the meantime - ইতিমধ্যে
Currently - এখন
In the past - অতীতে
বাক্যে সময় নির্দেশক ইংরেজি শব্দের প্রয়োগ
Presently - I am presently very busy with my office tasks.
আমি এখন আমার অফিসের কাজ নিয়ে খুব ব্যস্ত আছি।
At last - At last, we met him at the park.
অবশেষে, পার্কে তার সঙ্গে আমাদের দেখা হলো।
Finally - Finally he agreed to come here.
পরিশেষে সে এখানে আসতে রাজি হলো।
Immediately - We should leave this place immediately.
অবিলম্বে আমাদের এই স্থানটি ত্যাগ করা উচিত।
Thereafter - We had breakfast, and thereafter we went to visit the museum.
আমরা নাশতা করলাম এবং তারপর আমরা জাদুঘরটি দেখতে গেলাম।
At that time - I was drinking coffee at that time.
আমি সেই মুহূর্তে কফি পান করছিলাম।
Subsequently - Larry told that he won’t come here again, but subsequently he came.
ল্যারি বলেছিল যে সে এখানে আর আসবে না কিন্তু পরে সে এসেছিল।
Eventually - We tried to open the lock several times and eventually it opened.
আমরা বহুবার তালাটা খুলতে চেষ্টা করলাম এবং অবশেষে এটা খুলল।
Currently - Currently this product is not available.
এখন এই পণ্যটি পাওয়া যাচ্ছে না।
In the meantime - Alex has reached there in the meantime.
অ্যালেক্স ইতিমধ্যে সেখানে পৌঁছে গিয়েছে।
In the past - I didn’t come here in the past.
আমি অতীতে এখানে আসিনি।