কমিল্লার দাউদকান্দিতে এক মুক্তিযোদ্ধার নির্মাণাধীন ভবনে দিনদুপুরে ভাড়াটে সন্ত্রাসী দিয়ে ভাঙচুর করেছে প্রতিপক্ষ। গতকাল সোমবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের পশ্চিম কাউয়াদি গ্রামের মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈনিক সার্জেন্ট আবদুস সাত্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা যায়, মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার বাড়িতে না থাকায় প্রতিবেশী ফারহান তার জায়গা দখল করে রেখেছিল। আবদুস সাত্তার চাকরি থেকে অবসরে এসে বাড়িতে পাকা দালান নির্মাণকাজ শুরু করলেই দ্বন্দ্ব শুরু হয়।
আবদুস সাত্তার জানান, আমি চাকরি থেকে অবসর নিয়ে বাড়ি নির্মাণ করতে গেলে প্রতিবেশী সাব্বির মিয়ার স্ত্রী ফেরদৌসি বেগম ও তার ছেলে ফারহান আমার কাজে বাধা দেয়। ফারহান ৮-৯ জন লোক ভাড়া করে ড্রিল মেশিন ও হেমার দিয়ে আমার বিল্ডিংয়ের দেয়াল এবং ছাদের কিছু অংশ ভেঙে ফেলে। আমি বাধা দিলে আমাকে মারধর করে গায়ের পাঞ্জাবি ছিঁড়ে ফেলে। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে তারা পালিয়ে যায়।